গোপনীয়তা

সর্বশেষ হালনাগাদ: ২ নভেম্বর ২০২৬

  • আমরা কী রাখি

    মসজিদের তথ্য, কমিটি, লোকের তালিকা আর হিসাব, যা মসজিদ কমিটি নিজে লেখে। কমিটির ব্যবহারকারীর নাম ও মোবাইল নম্বর। মুসল্লি Mosjid অ্যাপে বা ওয়েবসাইটে Google দিয়ে সাইন ইন করলে তাঁর Google নাম ও ইমেইল, আর তিনি নিজে যা দেন: বাংলায় নাম, পাড়া, পিতার নাম, আমার মসজিদ, অনুসরণ করা মসজিদ, যেসব মসজিদে নামাজ পড়েন, নামাজের হিসাব ও রিমাইন্ডারের সেটিং। জাতীয় পরিচয়পত্রের নম্বর কখনো চাওয়া হয় না।

  • কে দেখে

    ফোন নম্বর পাবলিক পেজে দেখায় শুধু সেই মানুষ রাজি হলে। লোকের তালিকার নম্বর কমিটির শুধু সেই ব্যবহারকারীরা দেখেন, যাঁদের অনুমতি আছে। বকেয়া কখনো পাবলিক নয়, যদি কমিটি নিজে চালু না করে।

  • নামাজের হিসাব

    কোন দিন কোন নামাজ কোন মসজিদে পড়লেন, তা আপনি নিজে লিখলে তবেই রাখা হয়। এই হিসাব শুধু আপনি দেখেন। মসজিদ কমিটি বা অন্য কেউ দেখে না, কোনো তালিকা বা গণনায়ও আসে না। সাইন ইন না করলে অ্যাপে লেখা হিসাব আপনার ফোনেই থাকে; সাইন ইন করলে অ্যাকাউন্টে যায়।

  • জমির নিলাম

    নিলামে ডাক দিলে ডাকদাতার নাম, পাড়া, অঙ্ক আর সময় নিলামের পাবলিক পাতায় দেখায়, যাতে সবাই দেখতে পারেন নিলাম ঠিকভাবে হয়েছে। কমিটি চাইলে নামের অংশ ঢেকে দেখাতে পারে। জামানত, আগের ইজারার বকেয়া আর কমিটির নোট পাবলিক নয়; শুধু ডাক অনুমোদনকারীরা দেখেন।

  • ক্যামেরা, অবস্থান ও ফোন

    Mosjid অ্যাপ ক্যামেরা চালায় শুধু নোটিশ বোর্ডের QR কোড পড়তে; ছবি তোলা বা পাঠানো হয় না। Mosjid Admin-এ কমিটি মসজিদ, কমিটির সদস্য, নোটিশ, তহবিল বা জমির কাগজের ছবি তুললে তা মসজিদের হিসেবে রাখা হয়। মসজিদ বা জমির জায়গা চিহ্নিত করতে Mosjid Admin ফোনের অবস্থান নেয়; সেটি মসজিদ বা জমির অবস্থান হিসেবে রাখা হয়, আপনার নিজের নয়। কোন কোন ফোনে সাইন ইন আছে তা দেখাতে ফোনের মডেলের নাম রাখা হয়।

  • টাকা

    Mosjid কোনো টাকা নেয় না, কোনো লেনদেনের তথ্যও নয়। দান সরাসরি মসজিদ কমিটির কাছে যায়। কর্মীর বেতন, মসজিদের দোকানের ভাড়া ও বিলের মতো হিসাব কমিটি নিজেদের জন্য লেখে; এগুলো শুধু কমিটি দেখে, পাবলিক পাতায় দেখায় না।

  • ছবি

    ছবি থেকে ফোনের অবস্থানের তথ্য (GPS) মুছে ফেলা হয়। নিবন্ধন বা মসজিদ দাবি করার সময় দেওয়া রেজুলেশন ও অন্য প্রমাণের ছবি, আবেদনকারীর নাম ও নম্বর শুধু যাচাইয়ের জন্য; এগুলো কখনো পাবলিক হয় না।

  • অন্য কাউকে দেওয়া

    তথ্য বিক্রি করা হয় না, বিজ্ঞাপনের জন্যও কাউকে দেওয়া হয় না। মানচিত্র আসে OpenFreeMap থেকে: মানচিত্র খুললে আপনার ব্রাউজার তাদের সার্ভার থেকে মানচিত্রের অংশ আনে। “কাছের মসজিদ” খুঁজতে আপনার অবস্থান শুধু সেই খোঁজে ব্যবহার হয়, রাখা হয় না।

  • নোটিফিকেশন

    নোটিশ পাঠাতে ফোন বা ব্রাউজারের একটি নোটিফিকেশন-ঠিকানা রাখা হয়। অ্যাপে তা পৌঁছায় Google-এর Firebase দিয়ে, ওয়েবসাইটে ব্রাউজারের নিজের নোটিফিকেশন সেবা দিয়ে; লেখাটি শুধু আপনার ব্রাউজার পড়তে পারে, এমনভাবে বন্ধ করে পাঠানো হয়। নোটিফিকেশন বন্ধ করলে বা অ্যাপ মুছলে ঠিকানাটিও মুছে যায়।

  • মুছে ফেলা

    মুসল্লি অ্যাপের “আমি” পাতা থেকে, অথবা mosjid.muzahidul190.com/account/delete থেকে অ্যাকাউন্ট মুছে ফেলতে পারেন। তখন নাম, ইমেইল, সদস্যপদ, নামাজের হিসাব, সেটিংস ও নোটিফিকেশন-ঠিকানা মুছে যায়। মসজিদ কমিটির নিজের খাতা (আদায়, রশিদ, ওয়াদা, ইফতারের দিন) থাকে, কারণ সেটি মসজিদের হিসাব; সেখান থেকে নাম সরাতে চাইলে মসজিদ কমিটিকে বলুন। কমিটির ব্যবহারকারীকে মসজিদের অ্যাডমিন সরিয়ে দিতে পারেন।

  • প্রশ্ন

    এই ওয়েবসাইট আর Mosjid ও Mosjid Admin অ্যাপ চালায় Texion Tech। নিজের মসজিদের তথ্য নিয়ে প্রশ্ন থাকলে মসজিদ কমিটিকে জিজ্ঞেস করুন। Mosjid নিয়ে প্রশ্ন থাকলে muzahidul190.com-এ লিখুন।