শর্তাবলি
সর্বশেষ হালনাগাদ: ২৬ অক্টোবর ২০২৬
-
বিনামূল্যে
সব মসজিদের জন্য, সবসময়। কোনো বিজ্ঞাপন নেই।
-
নিবন্ধন
মসজিদ কমিটির রেজুলেশন দেখে আর আবেদনকারীর সাথে ফোনে কথা বলে মসজিদ অনুমোদন করা হয়। একসাথে সীমিত সংখ্যক মসজিদ চালু থাকে; জায়গা না থাকলে আবেদন অপেক্ষার তালিকায় থাকে।
-
হিসাব কমিটির
যা লেখা হয় তার দায় মসজিদ কমিটির। Mosjid শুধু রাখে ও দেখায়, কোনো টাকা গ্রহণ করে না।
-
অ্যাকাউন্ট
প্রত্যেকে নিজের পাসওয়ার্ড বা Google অ্যাকাউন্ট দিয়ে ঢোকেন; কারও সাথে ভাগ করবেন না। সেটআপ কোড শুধু যাঁর নামে, তিনিই ব্যবহার করবেন।
-
নিষ্ক্রিয় মসজিদ
ছয় মাস কেউ সাইন ইন না করলে দুবার জানানোর পর মসজিদের পাতা আর্কাইভ হয়। তথ্য মুছে যায় না; আবার চালু করা যায়।
-
অপব্যবহার
ভুয়া তহবিল বা ভুল তথ্য জানালে আমরা মসজিদের পাতা সাময়িক বন্ধ করতে পারি। কমিটিকে কারণ জানানো হয়।
-
পরিবর্তন
শর্ত বদলালে এই পাতায় তারিখসহ জানানো হবে।